০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চাকরি দেওয়ার নামে ৭ লাখ টাকা প্রতারণা, সোনাতলার কৃষি ব্যাংক কর্মকর্তার সাড়ে ৩ মাসের জেল

  • Reporter Name
  • ০১:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৩৪৭

সোনাতলা সংবাদ ডেস্ক: চাকরি দেওয়ার নাম করে ৭ লাখ টাকা নিয়ে প্রতারণার মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা নজিবুর রহমান রকিকে সাড়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৭ লাখ টাকা পরিশোধেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বগুড়া যুগ্ম দায়রা জজ অষ্টম আদালতের বিচারক শামীমা খাতুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নজিবুর রহমান রকি বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালি এলাকার নজির হোসেন মাস্টারের ছেলে। তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকের গাজীপুরের কালিয়াকৈর শাখায় কর্মরত রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া এলাকার এমরান আলীকে ব্যাংকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ৭ লাখ টাকা নেন নজিবুর রহমান রকি। ওই টাকার বিপরীতে তিনি একটি চেকও প্রদান করেন। পরবর্তীতে চাকরি না দিয়ে নানা ধরনের তালবাহানা করতে থাকেন তিনি। টাকা ফেরত চাইলে উল্টো হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও ওঠে।

একপর্যায়ে রকির দেওয়া চেক নিয়ে ব্যাংকে গেলে সেটি ডিজঅনার হয়। পরে সাজেদুর রহমান সিজু বাদী হয়ে ২০২৪ সালের ২০ জুন আদালতে মামলা দায়ের করেন।

মামলার সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি শরিফুল ইসলাম হিরা। তিনি জানান, আদালত আসামি নজিবুর রহমান রকিকে সাড়ে ৩ মাসের কারাদণ্ড এবং ৭ লাখ টাকা পরিশোধের আদেশ দিয়েছেন। সূত্র- দৈনিক করতোয়া

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৭ লাখ টাকা প্রতারণা, সোনাতলার কৃষি ব্যাংক কর্মকর্তার সাড়ে ৩ মাসের জেল

০১:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬