কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারীর জন্য বুধবার (২৯ জুলাই) সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় তথ্য সংগ্রহকারীর ও বিকাল ৪ টায় সুপারভাইজার নিয়োগের জন্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানান, কাহালু উপজেলায় মোট ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ৯০টি ওয়ার্ড রয়েছে। ফ্যামিলি কার্ড শুমারীর জন্য সার্বিক তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রত্যেক ওয়ার্ডে একজন করে তথ্য সংগ্রহকারী ও প্রত্যেক ইউনিয়নে একজন এবং পৌরসভায় একজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। ৯০ জন তথ্য সংগ্রহকারীর পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ৮৪০ জন। আর ১০ জন সুপারভাইজার পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ৭৩ জন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানিয়েছেন, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় যারা এগিয়ে থাকবেন নির্ধারিত পদে তারাই নিয়োগ পাবেন।
০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে ফ্যামিলি কার্ড শুমারীর জন্য ৯১১ জনের আবেদন
-
Reporter Name - ০২:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- ৬৩
Tag :
জনপ্রিয়



















