০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলার দিগদাইড় ও জোড়গাছায় ২০টি ফুটবল ও ২০০টি গাছের চারা বিতরণ

  • Reporter Name
  • ০৩:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৮৮

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ও জোড়গাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব তৌহিদুল ইসলাম টিটুর পক্ষ থেকে ২০টি ফুটবল বিতরণ করা হয়েছে।
এছাড়া ছাত্রদল নেতা আব্দুল হালিম ও মুক্তারের উদ্যোগে মধ্য দিঘলকান্দী ও কলেজ স্টেশন এলাকায় ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড সদস্য মহিদুল হাসান, যুবদল নেতা আমিনুর ইসলাম, রাকিবুল ইসলাম মুন্টুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলার দিগদাইড় ও জোড়গাছায় ২০টি ফুটবল ও ২০০টি গাছের চারা বিতরণ

০৩:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬