০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মহিমাগঞ্জে উত্তরবঙ্গ সমাজকল্যাণ ব্লাড সোসাইটির ব্লাড টেস্ট ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০২:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৩৫

প্রেস রিলিজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে উত্তরবঙ্গ সমাজকল্যাণ ব্লাড সোসাইটির উদ্যোগে ব্লাড টেস্ট ও ব্লাড ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়। রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সমাজকল্যাণ ব্লাড সোসাইটির পরিচালক মেহেদী হাসান মিঠু শেখ, উপপরিচালক কিবরিয়া কাওছার, কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন, কেন্দ্রীয় রক্ত বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার সভাপতি সাহিন আলম, বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি নাইমুল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক রিদয় হাসান লিমন, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান আদর, জয়পুরহাট জেলা শাখার সংগঠক সাদিক সরকার এবং বগুড়া জেলা শাখার নারী বিষয়ক সম্পাদক জাকিয়া আক্তার জুই।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রক্তের অভাবে যেন কোনো মুমূর্ষু রোগীকে জীবন দিতে না হয়—এ লক্ষ্যেই স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করতে নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। রক্তের গ্রুপ জানা ও প্রয়োজনের সময়ে রক্তদানে এগিয়ে আসার মাধ্যমে মানবিক কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদান ও মানবসেবায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই উত্তরবঙ্গ সমাজকল্যাণ ব্লাড সোসাইটির অন্যতম প্রধান লক্ষ্য।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মহিমাগঞ্জে উত্তরবঙ্গ সমাজকল্যাণ ব্লাড সোসাইটির ব্লাড টেস্ট ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

০২:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬