০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় সবুজে বদলে যাচ্ছে, বৃক্ষপ্রেমী মাসুদ রোপন করছেন অসংখ্য গাছ

  • Reporter Name
  • ০৩:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৪৩

স্টাফ রিপোর্টার, সোনাতলা (বগুড়া): পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে নিরলস ভাবে কাজ করে চলেছেন বগুড়ার সোনাতলা উপজেলা সমবায় দলের সভাপতি ও বৃক্ষপ্রেমী মাসুদুর রহমান মাসুদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর থেকেই উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও সড়কের পাশে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ করে চলেছেন তিনি।মাসুদুর রহমান মাসুদ জানান, এ পর্যন্ত তিনি বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ রোপণ ও বিতরণ করেছেন। এর মধ্যে রয়েছে নিম,বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। তার উদ্যোগে সোনাতলা থানা চত্বর, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রেলস্টেশন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আঙিনা এবং বিভিন্ন সড়কের দুই পাশে বৃক্ষরোপণ করা হয়েছে বলে জানিয়েছেন।
তিনি আরও জানান, চলতি বছরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় এক লাখ গাছের চারা বিতরণ ও রোপণের লক্ষ্য নিয়ে কাজ করছেন। এরই অংশ হিসেবে সোনাতলা রেলস্টেশনকে আরও সবুজ ও নান্দনিক করে তুলতে স্টেশন চত্বরে প্রায় ১০০টি গাছের চারা রোপণ করা হচ্ছে।স্থানীয়দের মতে,মাসুদুর রহমান মাসুদের এই স্বেচ্ছাসেবী উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়,ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য সোনাতলা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার এ ব্যতিক্রমী উদ্যোগ পরিবেশ সচেতন মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় সবুজে বদলে যাচ্ছে, বৃক্ষপ্রেমী মাসুদ রোপন করছেন অসংখ্য গাছ

০৩:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬