কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে অস্ত্র আইন মামলার আসামীসহ মোট সাতজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে চলা অভিভযানে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানান, দামাই গ্রামের ফরিদ শেখের পুত্র মোঃ বাবু শেখকে (৪০) অস্ত্র মামলায়, ভালশুন গ্রামের সুলতান তালুকদারের পুত্র মোঃ শেখ সাদী (৩৭), মালঞ্চা গ্রামের মৃত বাদশার পুত্র মোঃ মিজানুর রহমান (৪০) মুরইল গ্রামের মৃত দিলবর রহমানের পুত্র মোঃ রুবেলকে (৪০) মাদক মামলায় সাজাপ্রাপ্ত হিসাবে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গ্রেফতারী পরোনায়া মূলে গ্রেফতার করা হয়েছে গুরবিশা গ্রামের মৃত খাদেমের পুত্র মোঃ আরিফুর রহমান ও খুলনা জেলার সদর উপজেলার পুরাতুন বয়ের পাড়া এলাকার আব্দুর রহমানের পুত্র মোঃ রাসেদকে।
এছাড়াও অন্য একটি মামলায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুলতলা গ্রামের সোলাইমান খানের পুত্র আবু হুরাইরাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে সোর্পদ করা হয়েছে।
০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে অস্ত্র মামলার আসামীসহ ৭জন গ্রেপ্তার
-
Reporter Name - ০৩:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- ৪৪
Tag :
জনপ্রিয়



















