সুলতান আহম্মেদ, স্টাফ রিপোর্টার সাঘাটাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের চরাঞ্চলের নদীভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ, নদীভাঙনের ভয়াবহতা ও বন্যার কারণে সৃষ্ট নানা সমস্যার খোঁজখবর নেন। ভুক্তভোগীদের অভিযোগ ও দাবি মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা।
এ সময় বিএনপি নেতারা বলেন, নদীভাঙন ও বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত এলাকার সমস্যাগুলো কেন্দ্রীয় ও ঊর্ধ্বতন দলীয় ফোরামে তুলে ধরা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী সরকার, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ আহমেদ টিটু, হলদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Reporter Name 


















