সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ও সমন্বিত সম্পর্ক বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপি নেতারা নবাগত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু ও সাদেক আজিজ লাবলু, উপজেলা বিএনপির উপদেষ্টা নূরুল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ ও মহিদুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন রিপন মাহমুদ বিতান, চন্দনবাইশা ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত-ই-খোদা চাঁন, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান ডাক্তার, কাজলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন খলিফাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে বিএনপির নেতারা নবাগত ইউএনও এস এম মিকাইল ইসলামের সফল কর্মজীবন ও সারিয়াকান্দি উপজেলার সার্বিক উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকা কামনা করেন।
Reporter Name 


















