০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলার মধুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া, মাঠে সরব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

  • আল মামুন
  • ০৩:৩৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১০৬

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ধীরে ধীরে জমে উঠছে নির্বাচনী পরিবেশ। যদিও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। গণসংযোগ, কুশল বিনিময়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং জনসম্পৃক্ত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন। ফলে ইউনিয়নজুড়ে নির্বাচনী আলোচনা এখন সাধারণ মানুষের মুখে মুখে।

সোনাতলা সংবাদ-এর ধারাবাহিক নির্বাচনী প্রতিবেদনের তৃতীয় পর্বে উঠে এসেছে মধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের বর্তমান তৎপরতা ও মাঠপর্যায়ের চিত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল আলিম, সাবেক চেয়ারম্যান সাবু মুনসী, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিনুর রহমান স্বপন, মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলফিকার রহমান এবং বিএনপি নেতা লিয়াকত আলী।

প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিয়মিত গণসংযোগ করছেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন। সম্ভাব্য প্রার্থীদের এই তৎপরতায় ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

তবে নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। তাই প্রার্থিতা, জোটগত সমীকরণ কিংবা রাজনৈতিক কৌশলে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার পর নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হবে এবং নতুন মুখও আলোচনায় আসতে পারেন।

সোনাতলা সংবাদ ধারাবাহিকভাবে সোনাতলা উপজেলার প্রতিটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মাঠপর্যায়ের প্রতিবেদন প্রকাশ করছে। এর পরবর্তী পর্বে থাকছে সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলার মধুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া, মাঠে সরব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

০৩:৩৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬