নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল দুনিয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাইবার সচেতনতা তৈরিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন রংপুরের তরুণ উদ্যোক্তা মো. শামিম মিয়া। ২০১৭ সাল থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সামগ্রিক সাইবার নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বর্তমানে তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় সাইবার সচেতনতা প্ল্যাটফর্ম ‘সাইবার সিকিউরিটি জোন’ (Cyber Security Zone)-এর সিনিয়র অ্যাডমিন হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর জেলার পিরগঞ্জ উপজেলায় শামিম মিয়ার জন্ম। তাঁর বাবা মরহুম সাজু মিয়া এবং মাতা চামেলি বেগম। প্রযুক্তির প্রতি গভীর অনুরাগ ও সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি দীর্ঘদিন ধরে এই সেক্টরে অবদান রাখছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শামিম মিয়া সাইবার নিরাপত্তা নিয়েই কাজ করায় স্থানীয় তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।
নিজের লক্ষ্য ও কাজের বিষয়ে জানতে চাইলে মো. শামিম মিয়া বলেন, “বর্তমান যুগে সাইবার নিরাপত্তা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। আমি সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই, যেন প্রতিটি নাগরিক ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের সুরক্ষা নিজেরাই নিশ্চিত করতে পারেন।”
ভবিষ্যতেও সাইবার অপরাধ রোধে এবং নিরাপদ ইন্টারনেট পরিমণ্ডল গড়ে তুলতে নিজের এই সচেতনতামূলক কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই তরুণ বিশেষজ্ঞ।
০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে দৃষ্টান্ত স্থাপন করছেন পিরগঞ্জের তরুণ উদ্যোক্তা শামিম
-
Reporter Name - ০৩:০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- ১৩৪
Tag :
জনপ্রিয়



















