০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ক্লিনিক কর্তৃপক্ষ ও প্রসূতি নারীর পরিবারের থানায় পাল্টাপাল্টি অভিযোগ

  • Reporter Name
  • ০৩:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১৩৬

স্টাফ রিপোর্টার, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় একটি বেসরকারি ক্লিনিককে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।প্রসুতির স্বামী জানিয়েছেন,তার অনুমতি ছাড়াই এক নারী ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করেছেন এবং তিনি ক্লিনিক কর্তৃপক্ষকে দায়ী করছেন না।
সোনাতলা থানা মোড় এলাকায় অবস্থিত ঈশিতা ক্লিনিকের পরিচালক মোঃ এমদাদুল হক টুকু (৬২)র বক্তব্যে ও অভিযোগ সুত্রে জানাগেছে, গত ২৬শে জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহেষপাড়া গ্রামের এক প্রসূতি তীব্র পেটব্যথা নিয়ে স্বজনদের সঙ্গে ক্লিনিকে আসেন। আল্ট্রাসনোগ্রাফি কক্ষে নেওয়ার সময় তার রক্তক্ষরণ শুরু হলে রোগীর অবস্থা বিবেচনায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে স্বজনরা রোগীকে নিয়ে ক্লিনিক ত্যাগ করেন।
পরদিন রাতের দিকে Mst. Babuni Khatun নামের একটি ভেরিফায়েড ফেসবুক আইডি এবং পরে Bangla Lens নামের একটি ফেসবুক পেজ থেকে ক্লিনিককে নিয়ে ভিডিও প্রকাশ করা হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন ক্লিনিক এর পরিচালক। তার দাবি, ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রকাশ করে ক্লিনিকের সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটি সামাজিক ভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।
এদিকে প্রসূতির স্বামী সালজার রহমান ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করলেও পরে তিনি সাংবাদিকদের কাছে তার দেয়া বক্তব্যে বলেন, স্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকার সুযোগে এক অচেনা নারী তার অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। তবে ওই নারী আমার অসুস্থ স্ত্রীকে সহযোগিতা করেছিলেন বলে জানিয়েছেন। সালজার রহমান আরও বলেন, আমি কাউকে দায়ী করছি না। ভীতিকর পরিস্থিতির কারণেই মুলত অভিযোগ করেছি। ক্লিনিক কর্তৃপক্ষের কোনো দোষ নেই।
সোনাতলা থানার সেকেন্ড অফিসার গৌতম চক্রবর্তী জানান প্রসুতির স্বামী ও ক্লিনিক কর্তৃপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।আমরা দুটি অভিযোগের বিষয়েই তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ক্লিনিক কর্তৃপক্ষ ও প্রসূতি নারীর পরিবারের থানায় পাল্টাপাল্টি অভিযোগ

০৩:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬