০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বাঙ্গালী নদীতে বালু উত্তোলনঃ প্রশাসনের অভিযানে পাইপ ও মেশিন ধ্বংস

  • Reporter Name
  • ০৩:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৮০

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে বালুয়াহাট এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।১লা জুলাই (শনিবার)বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভূমি অফিস সূত্রে জানা যায়,উপজেলার সোনাকানিয়া এলাকায় বাঙালি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলন কারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কোনো মামলা বা জরিমানা করা সম্ভব হয়নি বলে জানা গেছে।অভিযান কালে একটি ড্রেজার মেশিন ভেঙে নদীতে ফেলে দেওয়া হয়। এছাড়া ড্রামের মাধ্যমে ভাসানো পাইপ ভেঙে নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং চর এলাকায় জড়ো করে রাখা আনুমানিক ১০ থেকে ১৫টি পাইপও অপসারণ করা হয়। ঘটনাস্থলে থাকা একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।এদিকে একই দিনে উপজেলার বালুয়াহাট বাজারে তিনটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় তিন দোকানিকে ১ হাজার ৫০০ টাকা করে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া বলেন,অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় বাঙ্গালী নদীতে বালু উত্তোলনঃ প্রশাসনের অভিযানে পাইপ ও মেশিন ধ্বংস

০৩:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬