০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় সরকারি জায়গা থেকে গাছ কাটায় থানায় অভিযোগ দিলো ভূমি অফিস

  • Reporter Name
  • ০২:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ২১০

স্টাফ রিপোর্টার, সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দি গ্রামে সরকারি জায়গায় রোপণ করা ১৩টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা মোঃ সামছুল প্রামাণিকের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এদিকে সরকারি গাছ কর্তনের ঘটনায় সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছে ইউনিয়ন ভূমি অফিস। স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৯শে জুলাই প্রকাশ্যে শ্রমিক দিয়ে সরকারি জায়গায় লাগানো ৫টি বড় এবং ৮টি মাঝারি আকৃতির সহ মোট ১৩টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্যদিঘলকান্দি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ সামছুল প্রামাণিক। এ সময় স্থানীয়রা বাধা দিলেও তিনি তা উপেক্ষা করে গাছ কাটা অব্যাহত রাখেন। খবর পেয়ে জোড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে গাছগুলো কেটে ফেলা হয়। পরে তিনি মাপজোক করে গাছগুলো সরকারি রাস্তার গাছ বলে শনাক্ত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি অভিযোগ করে বলেন, গাছগুলো ভূমি অফিসের জিম্মায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও সাইফুল ইসলাম কিছুক্ষণ গাছ কর্তনকারীর সঙ্গে আলাদা কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে অফিস বন্ধের দিন গাছগুলো সরিয়ে নেওয়া হলেও ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ ছিল। স্থানীয়দের ধারণা, আর্থিক লেনদেনের মাধ্যমে গাছগুলো সরিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, বর্তমান বাজার মূল্যে গাছগুলোর মূল্য প্রায় এক লাখ টাকার বেশি হতে পারে।এ বিষয়ে অভিযুক্ত মোঃ সামছুল প্রামাণিকের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
জোড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগে সামছুল প্রামাণিকের বিরুদ্ধে সোনাতলা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গাছগুলোর অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গাছগুলো অভিযুক্ত ব্যাক্তি অন্যত্র সরিয়ে নিয়েছেন।
সোনাতলা থানার সেকেন্ড অফিসার গৌতম চক্রবর্তী বলেন, ভূমি অফিস থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া বলেন, সরকারি গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। গাছগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। নায়েবকে এ বিষয়ে একটি লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে কোনো অনিয়ম বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় সরকারি জায়গা থেকে গাছ কাটায় থানায় অভিযোগ দিলো ভূমি অফিস

০২:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬