০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলন স্থানে ভ্রাম‌্যমাণ আদালতের অভিযান

  • Reporter Name
  • ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৯৩

স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজ বলাইল মৌজার মাঝিরপাড়া এলাকায় অবৈধভাবে বাঙালি নদী থেকে উত্তোলিত বালু বিক্রয় ও পরিবহনের কারণে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি ভেকু (এক্সকাভেটর) মেশিন বিকল করে দেওয়া হয়।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, স্থানীয় অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হলে অবৈধ বালু উত্তোলন ও বিক্রয়ের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে সেখানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি ভেকু মেশিন পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে অবৈধ কার্যক্রম বন্ধে মেশিনগুলো বিকল করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলন স্থানে ভ্রাম‌্যমাণ আদালতের অভিযান

০৩:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬