০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

  • Reporter Name
  • ০৪:০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪৮

সুলতান আহম্মেদ, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্ল্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সাঘাটা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩ আগস্ট রাতে সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) এস. এম. মোহায়মেনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আইনশৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল ও নিয়মিত টহলে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার ২ নম্বর ভরতখালী ইউনিয়নের উল্ল্যা বাজারের মজা পুকুর সংলগ্ন এমা বেগমের মুদি দোকানের সামনে এক ব্যক্তি অবৈধ মাদক বিক্রি করছেন।
সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাঁর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি কালো পলিব্যাগে মোড়ানো ৭টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ০.৭ গ্রাম। ডিজিটাল পরিমাপ যন্ত্রে ওজন নির্ধারণের পর এর আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা বলে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার উল্ল্যা বাজার (শালবাগান) এলাকার মৃত মনেন্দ্রের ছেলে শ্রী শুভ (২৪)।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সাঘাটা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, “মাদক নির্মূলে সাঘাটা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।”

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

০৪:০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬