কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে জান্নাতুল ফেরদৌস (৬০) নামের এক মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি চালক ও তিনজন যাত্রী। বুধবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে রাণীরহাট-দূর্গাপুর সড়কের ইন্দুখুর বাজারের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, মালঞ্চা বাজার থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ড-১১-৪৪৯৪ নম্বরের একটি মালবোঝাই মাঝারি ট্রাকের সঙ্গে বগুড়ামুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী জান্নাতুল ফেরদাউস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রæত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত জান্নাতুল ফেরদাউস কাহালু উপজেলার সাতরুখা গ্রামের বাসিন্দা আবু জাফরের স্ত্রী।
এদিকে দুর্ঘটনায় সিএনজির চালকসহ আহত ৪ জনকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করেছে তাদের হেফাজতে রেখেছেন।
০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-৪
-
মুনসুর রহমান তানসেন - ০৩:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- ৪১
Tag :
জনপ্রিয়



















