০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর উঠে গেল বাস, নিহত- ৬, আহত- ১৫

  • Reporter Name
  • ০৩:১৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৬৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি রাস্তার পাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়।

ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর উঠে গেল বাস, নিহত- ৬, আহত- ১৫

০৩:১৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬