০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার মহাস্থান গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • ০৪:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৬৫

​গোলাম রব্বানী শিপন, মহাস্থান-বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ সীমা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারী গড়মহাস্থান এলাকার চিহ্নিত মাদক সম্রাট কদম আলীর স্ত্রী। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত কদম আলী পালিয়ে যান।

​শুক্রবার বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান পাথরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গড়মহাস্থান পাথরপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কদম আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল ও এসআই মঞ্জয়ের নেতৃত্বে পুলিশের একটি দল কদম আলীর বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়।
​অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কদম আলী চতুরতার সাথে পালিয়ে যেতে সক্ষম হন। পরে পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে কদম আলীর স্ত্রী সীমা বেগমের হেফাজত থেকে ১০০ গ্রামের একটি গাঁজার বান্ডিল উদ্ধার করে। পরবর্তীতে সীমা বেগমকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
​অভিযানের বিষয়ে শিবগঞ্জ থানার এসআই উৎপল বলেন,
​”ঐতিহাসিক মহাস্থানগড় ও মাজার এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকাটিকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের এই বিশেষ মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
​মাদকের মূল উৎপাটনে তিনি এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সীমা বেগম ও পলাতক কদম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার মহাস্থান গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০৪:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬