০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

  • Reporter Name
  • ০৩:৫৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৩৪০

স্টাফ রিপোর্টার, সোনাতলা: বগুড়ার সোনাতলায় লালমনিরহাট থেকে ঢাকাগামী ৮১০ নম্বর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। শনিবার (৮ই আগস্ট) রাত ১২টার দিকে সোনাতলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চমরগাছা ছয়ঘড়িয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী রেললাইনের পশ্চিম পাশে অবস্থান করছিলেন। এ সময় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি আউটার সিগন্যালের ভেতরে প্রবেশের পর দুর্ঘটনাটি ঘটে। বুড়িমারী এক্সপ্রেসের লোকোমাস্টার (এলএম) বিষয়টি স্টেশন মাস্টার আব্দুল মাজেদকে জানান। পরে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, সোনাতলা-মহিমাগঞ্জ আউটার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। রাত প্রায় ৪টার দিকে ঘটনাস্থলের বিষয়ে নিশ্চিত হওয়ার পর তিনি রেলওয়ে পুলিশকে অবহিত করেন। পরে সংশ্লিষ্ট থানা পুলিশকেও বিষয়টি জানানো হয়।
পরে সকালে বোনারপাড়া থেকে সান্তাহারগামী কলেজ ট্রেনে নিহত নারীর মরদেহ বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।রেলওয়ে পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

০৩:৫৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬