০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় আবাসিক হোটেলে যৌথ অভিযান, ১৫ নারী গ্রেফতার

  • Reporter Name
  • ০২:০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১০৯

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের পুরান বগুড়ার তিনমাথা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫ নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ ও পুলিশ। একই অভিযানে আটক চার পুরুষকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে পুরান বগুড়ার তিনমাথা এলাকায় অবস্থিত ‘অবকাশ’ নামের আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ও বগুড়া সদর থানা পুলিশের একটি দল হোটেলটিতে যৌথভাবে অভিযান চালায়। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৫ নারীকে আটক করে পুলিশ। পাশাপাশি চার পুরুষকেও আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী ১৫ নারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার হওয়া নারীদের পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার নারীদের মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় আবাসিক হোটেলে যৌথ অভিযান, ১৫ নারী গ্রেফতার

০২:০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬