কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে একটি বাড়ির সামনে থেকে ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্স এর পেছনে উলট্ট পশ্চিমপাড়ার একটি বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যার আগে স্থানীয় মোঃ শাহাদত হোসেন নামের এক ব্যাক্তি তার মোটরসাইকেল রেখে ঘটনাস্থলের ওই বাড়িতে তার ব্যক্তিগত কাজে যান। সেখানে তার কাজ সেরে ঘন্টাখানেক পর বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে আশেপাশের এলাকায় অনেক খোঁজাখুজির পর মোটরসাইকেল না পেয়ে তিনি কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পাওয়ার পর মোটরসাইকেলটি উদ্ধারে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে কাহালু থানা পুলিশের পক্ষ থেকে জানিয়েছেন।
মুনসুর রহমান তানসেন 


















