স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলা সদরের মন্ডমালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাজেরা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত হযরত আলী মৃধার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) সকালে প্রচণ্ড বাতাসে একটি গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। এ সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় হাজেরা বেগম বিষয়টি বুঝতে না পেরে রাস্তা থেকে ছেঁড়া বিদ্যুতের তারটি সরাতে যান। তারটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় মন্ডমালা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 

















