সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন বিকল করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে বিনষ্ট করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাজলা ইউনিয়নের শাহজালাল বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন বিকল করে দেওয়া হয়। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে অবৈধ বালু উত্তোলনের মেশিন বিকল ও পাইপ বিনষ্ট করলো প্রশাসন
-
Reporter Name - ০১:৫৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- ৩৯
Tag :
জনপ্রিয়



















