সুলতান আহম্মেদ, স্টাফ রিপোর্টার (সাঘাটা) গাইবান্ধাঃ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘ পাঁচ দশক ধরে পাঠকের আস্থা ধরে রাখা দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় আলোচনা সভা, কেক কাটা ও অতিথিদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ডাকবাংলা বাজারে দৈনিক করতোয়ার সাঘাটা উপজেলা প্রতিনিধি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
দৈনিক করতোয়ার সাঘাটা উপজেলা প্রতিনিধি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, ফ্রেশবাজারের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্যাহ শাহীন মণ্ডল, সাঘাটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আরসাদুল কবীর রাঙ্গা, সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাংবাদিক নুরহোসেন রেইন, আনছারুজ্জামান রেজুয়ান, জাফর ইকবাল রানা, মিনহাজুল রাব্বী, জাকির হোসেন লিটন এবং সমাজসেবক এম. এ. মজিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইয়ামীন হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দৈনিক করতোয়া উত্তরাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা সংবাদে তুলে ধরে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রেখে আসছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সংবাদমাধ্যমের পরিসর ও চ্যালেঞ্জ বাড়লেও বস্তুনিষ্ঠতা, সাহসী সাংবাদিকতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে দৈনিক করতোয়ার ভূমিকা প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, একটি সংবাদপত্রের জন্য পাঁচ দশক ধরে টিকে থাকা শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়; এটি পাঠকের আস্থা, সাংবাদিকদের পেশাদারিত্ব এবং সমাজের প্রতি গণমাধ্যমের দায়বদ্ধতার প্রতিফলন। উত্তরাঞ্চলের বিভিন্ন জনপদের মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে দৈনিক করতোয়া দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সত্য, ন্যায়, জনস্বার্থ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় পত্রিকাটির দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী হবে বলে তারা প্রত্যাশা করেন।
আলোচনা শেষে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। একই সঙ্গে দৈনিক করতোয়ার সৌজন্যে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
এ সময় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সাঘাটায় কেক কেটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন
-
Reporter Name - ০৩:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- ৪২
Tag :
জনপ্রিয়



















