০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ৩ মাদক ব্যবসায়ীসহ আটক ৮, ট্যাপেন্টাডল উদ্ধার

  • Reporter Name
  • ০২:২২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৬৭

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের নিয়মিত অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীসহ ৮ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

সারিয়াকান্দি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর এলাকা থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. ওবায়দুল ইসলাম শাকিল (৪৩)কে আটক করা হয়। তিনি উপজেলার বাড়ইপাড়া (সরকারপাড়া) এলাকার মৃত ওয়াহিদুল ইসলাম আন্নুর ছেলে।

এ ছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক ব্যবসায়ী মো. হাফিজার রহমান (৬২), বাড়ইপাড়া এলাকার মৃত জামাল সোনারের ছেলে এবং পলাতক মাদক ব্যবসায়ী মো. রুবেল (৩৫), হিন্দুকান্দি (শিল্পপাড়া) এলাকার মো. লাল মিয়া প্রামাণিকের ছেলেকে আটক করা হয়।

অভিযানে ফজলু সরকার (৫৮), মো. শাহজাহান আলী সরকার (৬৫), মো. আলম প্রাং (৩৫), মো. আবু বক্কর সিদ্দিক (২৫) ও মো. পিন্টু সরকার (৩৮)কেও আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নিয়ে সবাইকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, থানার বিশাল এলাকা ও জনসংখ্যার তুলনায় জনবল সংকট থাকলেও আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত এবং অপরাধ দমনে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে এলাকাভিত্তিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্যদাতাদের পরিচয় ও তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ৩ মাদক ব্যবসায়ীসহ আটক ৮, ট্যাপেন্টাডল উদ্ধার

০২:২২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬