০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ভুয়া ডিবি পরিচয়ে সিএনজিচালককে অপহরণ, মুক্তিপণ দাবি: গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • ০৩:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৪১

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একই সঙ্গে অপহৃত চালক রফিকুল ইসলামকে (৪৩) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে শহরের পুরান বগুড়া এলাকার শেরেবাংলা নগরের একটি দোতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও রফিকুলকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বগুড়া সদর উপজেলার সাবগ্রাম দক্ষিণপাড়ার বাদশা মিয়ার ছেলে সজীব আহম্মেদ (৩২), শিবগঞ্জ উপজেলার কামতারা পশ্চিমপাড়ার মৃত ইছাহাক প্রামাণিকের ছেলে লজিম প্রামাণিক (৪০) এবং মালগ্রাম উত্তরপাড়ার মামুন শেখের ছেলে সোহান শেখ (১৮)।

জেলা গোয়েন্দা শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১২ আগস্ট) রাতে একদল ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে রফিকুলকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পুরান বগুড়ার একটি বাড়িতে আটকে রেখে তাকে নির্যাতন করা হয়। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে রফিকুলের স্ত্রী হাজেরা বেগমের মোবাইল ফোনে কল করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় অপহরণকারীরা। রফিকুলকে আদালতের মাধ্যমে চালান করে দেওয়ার ভয় দেখিয়ে ২০ মিনিটের মধ্যে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ফোনে রফিকুলের কান্না ও চিৎকার শোনানো হয়।

পরিস্থিতিতে নিরুপায় হয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ডিবি কার্যালয়ে গিয়ে বিষয়টি জানান হাজেরা বেগম। পরে অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে পলাতক আসামি মেহেদী হাসান শিহাবের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করা হয়।

পরে রফিকুলকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং ছিনিয়ে নেওয়া ও আদায় করা নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, ভুয়া ডিবি পরিচয়ে অপহৃত সিএনজিচালককে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার লজিম প্রামাণিকের বিরুদ্ধে চুরিসহ দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ভুয়া ডিবি পরিচয়ে সিএনজিচালককে অপহরণ, মুক্তিপণ দাবি: গ্রেপ্তার ৩

০৩:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬