স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তারেক মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার শিহিপুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা শিহিপুর বটতলা গ্রামের আব্দুল বাছেদ মাস্টারের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় তারেক মিয়াকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তারেক মিয়া সোনাতলা উপজেলার শিহিপুর পশ্চিমপাড়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
এছাড়া একই অভিযানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক শিশু অভিযুক্তকে হেফাজতে নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 


















