০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় শতবর্ষী কড়ই গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ

  • Reporter Name
  • ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৮৫

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা-গাবতলী আঞ্চলিক সড়কের ওপর শতবর্ষী একটি কড়ই গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুই উপজেলার মধ্যে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গাছটি অপসারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ঝড়-বৃষ্টির সময় সোনাতলা-গাবতলী সড়কের মৌলভীর মোড় (রংরারপাড়া) বাসস্ট্যান্ড এলাকায় বিশাল আকৃতির কড়ই গাছটি উপড়ে সড়কের ওপর পড়ে। গাছটির কারণে সোনাতলা ও গাবতলী উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বন্ধ হয়ে যায় ওই সড়কে সব ধরনের যান চলাচল।

সড়ক বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের বিকল্প পথে প্রায় ৬-৭ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে একদিকে বেড়েছে সময় ও যাতায়াত ব্যয়, অন্যদিকে অফিসগামীসহ জরুরি কাজে বের হওয়া মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অসুস্থ রোগী ও তাদের স্বজনেরা। জরুরি রোগীকে দ্রুত জেলা সদরের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলেও সড়কটি বন্ধ থাকায় বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে। এতে জরুরি চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণের আশঙ্কা তৈরি হয়েছে।

গাছটি দ্রুত অপসারণ করে সড়কটি চালুর দাবি জানান স্থানীয়রা। পরে খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার ও অপসারণের কাজ শুরু করেন।

সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল হামিদ বলেন, ‘গাছটি অপসারণের জন্য আমাদের সদস্যরা কাজ শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে গাছটি সরানো সম্ভব হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।’

সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বেলাল বলেন, সড়কটি দ্রুত চালুর জন্য উপড়ে পড়া গাছটি অপসারণের ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক নির্দেশ দিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত গাছটি সরিয়ে সোনাতলা-গাবতলী সড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় শতবর্ষী কড়ই গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ

০৩:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬