০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে যমুনায় ডুবে কৃষক নিখোঁজ, উদ্ধারে রাজশাহীর ডুবুরি দল

  • Reporter Name
  • ০৪:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৪৬

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানিতে ডুবে আব্দুর রশিদ (৬৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রোয়েন বাঁধসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কৃষককে উদ্ধারে রাজশাহী থেকে আসা ডুবুরি দল অভিযান শুরু করেছে।

নিখোঁজ আব্দুর রশিদ দেবডাঙ্গা গ্রামের মৃত তজিমুদ্দিন সরকারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির গরুর জন্য ঘাস কাটতে বের হন তিনি। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, দেবডাঙ্গা গ্রোয়েন বাঁধের সামনে একটি খাল পার হওয়ার সময় পানিতে ডুবে যান আব্দুর রশিদ।

নিখোঁজের মেয়ে রুবিনা খাতুন বলেন, ‘বাবা ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে জানতে পারি, খাল পার হওয়ার সময় তিনি পানিতে ডুবে গেছেন। ডুবে যাওয়ার সময় তিনি হাত দিয়ে মানুষকে ইশারা করেছিলেন। এরপর স্থানীয়রা ও পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।’

খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে রাজশাহী থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সুজন মিয়া বলেন, খবর পাওয়ার পর রাজশাহী ডুবুরি দলকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৬টার পর উদ্ধার অভিযান শুরু করেছে। রাত পর্যন্ত অভিযান চলবে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, কৃষক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আব্দুর রশিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছিল।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে যমুনায় ডুবে কৃষক নিখোঁজ, উদ্ধারে রাজশাহীর ডুবুরি দল

০৪:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬