০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৩০

স্টাফ রিপোর্টার, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ই আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় মৎস্য পক্ষের তাৎপর্য ও মৎস্য সম্পদ সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন। এ ছাড়া ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,গোলাম রব্বানী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, বৃক্ষপ্রেমী মাছুদুর রহমান মাছুদ,উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান বাবু সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানো এবং জলাশয়ের পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও দুয়ারী জাল দিয়ে পোনা মাছ নিধন বন্ধ করার আহ্বান জানান বক্তারা। বিকেলে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম (এমপি) উপজেলা পরিষদ সংলগ্ন স্টেডিয়ামে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও অন্যান্য খেলার সামগ্রী বিতরণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

০৩:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬