০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বোচাগঞ্জে নর্থ হেয়ার প্রোডাক্টসের সেতাবগঞ্জ শাখার উদ্বোধন

  • Reporter Name
  • ০৪:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৬৫

মোঃ আসাদ আলী, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে নর্থ হেয়ার প্রোডাক্টস বিডি কোম্পানি লিমিটেডের সেতাবগঞ্জ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ১০০ জন কর্মচারী নিয়ে শাখাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে সেতাবগঞ্জের সওদাগরপট্টি এলাকার ডি.এন প্লাজার দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়।
নর্থ হেয়ার প্রোডাক্টস বিডি কোম্পানি লিমিটেডের এরিয়া ম্যানেজার চীনের নাগরিক মিস থাং ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিশেষ অতিথি ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান।

দিপায়ন রায় দিপুর সঞ্চালনায় ও সোহাগ হোসেনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নর্থ হেয়ার প্রোডাক্টস বিডি কোম্পানি লিমিটেড ২০১৭ সালে দিনাজপুরে প্রতিষ্ঠিত হয়। সেতাবগঞ্জ শাখায় ১০০ জন কর্মচারী নিয়ে কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়ভাবে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোচাগঞ্জে নর্থ হেয়ার প্রোডাক্টসের সেতাবগঞ্জ শাখার উদ্বোধন

০৪:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬