০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় বগুড়ায় ৭ জামায়াতপন্থি আইন কর্মকর্তার পদত্যাগ

  • Reporter Name
  • ০১:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৭৭

সোনাতলা সংবাদ ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়নসহ বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে বগুড়ায় জামায়াতে ইসলামী সমর্থিত সাত আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে তারা বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন। জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করে জানান, বিধি অনুযায়ী পদত্যাগপত্রগুলো ঢাকায় পাঠানো হবে।

পদত্যাগকারীরা সবাই জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য। ২০২৪ সালের গণআন্দোলনের পর তারা বগুড়া জজ কোর্টে রাষ্ট্রীয় আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান।

পদত্যাগকারীরা হলেন—অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত গভর্নমেন্ট প্লীডার (অতিরিক্ত জিপি) এমদাদুল ইসলাম এবং সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আরিফুর রহমান, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ইন্দ্রজিৎ ও আতাউর রহমান সবুজ।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে শাফিকুর রহমান শাফি বলেন, জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা তাকে উদ্বিগ্ন করেছে। পাশাপাশি বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকারের অবস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

শাফিকুর রহমানের ভাষ্য, এসব ঘটনায় সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিবেকের তাড়নায় দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সোমবার দুপুরে সাত আইন কর্মকর্তা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেগুলো ঢাকায় পাঠানো হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় বগুড়ায় ৭ জামায়াতপন্থি আইন কর্মকর্তার পদত্যাগ

০১:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬