গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়াঃ বগুড়া জেলা সদরের বিভিন্ন বাজারে সেফটি হেলমেট, ইঞ্জিন অয়েল, ব্যাটারি পানি এবং ওয়েট স্কেল বিক্রয় ও সরবরাহকারী প্রতিষ্ঠানে বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়া।
আজ ১৮ আগস্ট বেলা ১২টায় বগুড়া জেলা সদরের সূত্রাপুর, পার্ক মার্কেট, সাতমাথা মোড় ও বিআরটিসি মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে মানসম্মত পণ্য কেনাবেচার লক্ষ্যে বৈধ ছাড়পত্র, এলসি নম্বর ও বিএসটিআই’র অনুমোদিত লোগো দেখে পণ্য ক্রয়-বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ ও সচেতন করা হয়। এ সময় পার্ক রোড মার্কেটে নকল ব্যাটারি পানি বিক্রয় করায় ২টি কোম্পানির ব্যাটারি পানির বোতল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি বিআরটিসি শপিং কমপ্লেক্স মার্কেটের ১২টি ওয়েট স্কেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে তাদের সরবরাহকারী সনদ বিএসটিআই থেকে দ্রুত নবায়ন করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
অভিযান পরিচালিত প্রতিষ্ঠানসমূহ:
তুবা মটরস (গোহাইল রোড, সূত্রাপুর)
মোটো কিং (গোহাইল রোড, সূত্রাপুর)
আরাফাত মটরস (গোহাইল রোড, সূত্রাপুর)
মামুন মটরস (গোহাইল রোড, সূত্রাপুর)
মোটো গিয়ার (গোহাইল রোড, সূত্রাপুর)
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া’র সহকারী পরিচালক (সিএম) জনাব মোঃ দেলোয়ার হোসেন, পরিদর্শক (মেট) জনাব মোঃ শাহ আলম খাঁন পলাশ এবং ফিল্ড অফিসার (সিএম) জনাব মো: শাহানূর হোসেন খান।
অভিযান শেষে বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়া’র এই যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 


















