স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত দুই আসামিকে থানায় নিয়ে আসার পথে পুলিশের গাড়ির সামনের ডান পাশের চাকা ব্লাস্ট হয়ে অটোচার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আসামি সহ চারজন আহত হয়েছেন। বুধবার (১৯শে আগস্ট) দুপুরের দিকে উপজেলার কামারপাড়া কুলারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়,সোনাতলা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটিতে থাকা লিমা-৩ গাড়িতে করে সিআর নং-১১৪পি/২৬ (সোনাতলা) ফৌজদারি কার্যবিধির ১০০ ধারার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোছাঃ রওশনারা বেগম (৪০) ও মোছাঃ বিউটি (২৫) নামে দুই নারীকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছিলেন।পথে কামারপাড়া কুলারমোড় এলাকায় রাস্তার বাঁকে হঠাৎ পুলিশের গাড়িটির সামনের ডান পাশের চাকা ব্লাস্ট হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোঃ জিহাদ আলীর (২১) চালিত একটি অটোচার্জার ভ্যানের ধাক্কা লাগে।দুর্ঘটনায় আসামি মোছাঃ রওশনারা বেগম মাথায় আঘাত পান। এছাড়া পুলিশের সঙ্গে থাকা নারী কনস্টেবল-১২৮০ মোছাঃ মোরশেদা বেগম, অটোভ্যানের যাত্রী মোছাঃ তিশা খাতুন (২৫) এবং ভ্যানচালক মোঃ জিহাদ আলী আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের একটি অজ্ঞাতনামা অটোভ্যানে করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে অটোভ্যানের চালক ও যাত্রী নিজ নিজ বাড়িতে চলে যান।অটোচার্জার ভ্যানচালক মোঃ জিহাদ আলী বলেন,দুর্ঘটনায় আমরা আহত হয়েছি। এতে আমার অটোভ্যানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান,দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় হঠাৎ পুলিশের গাড়ির চাকা ব্লাস্ট হয়ে দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে তাদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় পুলিশের গাড়ির চাকা ব্লাস্ট, ২ আসামিসহ ৪ জন আহত
-
Reporter Name - ০২:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- ২৭৬
Tag :
জনপ্রিয়



















