০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় গাঁজা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

  • Reporter Name
  • ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৮২

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় গাঁজা সেবনের দায়ে রনি মিয়া (২৮) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত রনি মিয়া সোনাতলা উপজেলার পাকুল্লা উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ডিএনসির সহযোগিতায় পাকুল্লা উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে রনি মিয়াকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় গাঁজা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

০৩:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬