০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থী নিহত, আহত ১০

  • Reporter Name
  • ০৩:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৮৮

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ায় একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে কানিজ ফাতেমা সোহা (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কানিজ ফাতেমা সোহা বগুড়া সদরের খামারকান্দি পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে। সে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া সদরের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক অরূপ রতন জানান, বিকেল পৌনে ৫টার দিকে স্কুল ছুটির পর পীরগাছা ও সাবগ্রাম এলাকার শিক্ষার্থীদের নিয়ে বাসটি বিদ্যালয় থেকে রওনা দেয়। পল্লীমঙ্গল ইটভাটা এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটানোর সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ভেতরে থাকা কানিজ ফাতেমা সোহা মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় বাসে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে বাসের হেলপার একরামুল হক এবং শিক্ষার্থী সামিউল মাহি ও সিনথিয়া মিমির অবস্থা গুরুতর বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনাস্থলের পাশে থাকা একটি ইটভাটা থেকে আনা ইট সড়কের ওপর রেখে ভাঙার কাজ চলছিল। এতে সড়কের একাংশ সংকুচিত হয়ে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছিল।

খবর পেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ আলী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থী নিহত, আহত ১০

০৩:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬