স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলায় মোহাম্মদ আশিক ইসলাম (বয়স-২৩) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার (১৮ই আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রানীরপাড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন।নিখোঁজ মোহাম্মদ আশিক ইসলাম সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের রানীরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোঃ শাহজাহান আলী প্রামাণিক ও মোছাম্মদ নার্গিস বেগমের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,আশিক ইসলাম মানসিক ভারসাম্যহীন।পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ই আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে রানীরপাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর থেকে পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন।নিখোঁজ যুবকের কোনো সন্ধান পেলে বা কেউ তাকে কোথাও দেখতে পেলে পরিবারের পক্ষ থেকে মোঃ আব্দুল মজিদ-এর সঙ্গে ০১৭৯১-৬৫৮৪৮২/০১৩২০-৫৩৭৩৪৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
পরিবারের সদস্যরা আশিক ইসলামকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার
-
Reporter Name - ০২:০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- ৭০
Tag :
জনপ্রিয়



















