০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে অভিনন্দন জানালেন তানজারুল হক তুহিন

  • Reporter Name
  • ০৬:৩১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৩১

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এডভোকেট রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মো: তানজারুল হক তুহিন।
এক বিবৃতিতে বগুড়ার সুখানপুকুর উচ্চ বিদ্যালয় ও সোনাতলা এস এ কলেজের প্রাক্তন সভাপতি মো: তানজারুল হক তুহিন বলেন, “এডভোকেট রুহুল কবির রিজভী দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক এবং নয়াপল্টনের রাজনৈতিক সংগ্রামের এক নির্ভীক কাণ্ডারী। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে তিনি এক আস্থাভাজন ও গ্রহণযোগ্য মুখ।”
তিনি আরও উল্লেখ করেন যে, দলের সংকটময় পরিস্থিতিতে রুহুল কবির রিজভীর দৃঢ়তা, সাহস, ত্যাগ ও আপসহীন ভূমিকা তাঁকে রাজনীতির মাঠে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। জিয়া পরিবারের প্রতি তাঁর অবিচল আস্থা এবং দলের প্রতি দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন আনুগত্য তাঁকে অন্যতম নির্ভরযোগ্য নেতৃত্বে পরিণত করেছে।
তানজারুল হক তুহিন আশা প্রকাশ করে বলেন, এডভোকেট রুহুল কবির রিজভীর অভিজ্ঞতা, প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও সাহসী নেতৃত্বে বিএনপি ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠবে। একই সাথে তিনি মহান আল্লাহর দরবারে তাঁর নতুন দায়িত্ব পালনে শক্তি, প্রজ্ঞা ও সফলতা কামনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে অভিনন্দন জানালেন তানজারুল হক তুহিন

০৬:৩১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬