স্টাফ রিপোটার: বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর বাঁশহাটা শান্তিপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় উত্তর বাঁশহাটা স্পোর্টিং ক্লাব ও বালুরঘাটি পাড়া স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বালুরঘাটি পাড়া স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল হক টুল্লু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মোহাম্মদ নাসিদুল হক মাসনবী। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মো. তানভীর রহমান সোহান।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়।
Reporter Name 


















