স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সারিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা পুলিশের একটি দল উপজেলার হাটফুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সুলতান প্রাং (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার ফুলবাড়ী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং নুরু প্রাংয়ের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একাধিক মাদক মামলাও আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
এদিকে সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে থানা এলাকার বিস্তৃতি ও বিপুল জনসংখ্যার তুলনায় জনবল সংকট থাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মামলা তদন্তসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তথ্যদাতাদের পরিচয় ও তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়ে পুলিশ অঙ্গীকারবদ্ধ বলেও জানানো হয়েছে।
০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
Reporter Name - ০৫:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- ৭২
Tag :
জনপ্রিয়



















