০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রনেতা আতিক হাসান ইমন

  • Reporter Name
  • ০২:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১২০

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা এবং দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকার কারণে গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে উঠে এসেছেন ত্যাগী ও লড়াকু ছাত্রনেতা মোঃ আতিক হাসান ইমন।
দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন আতিক হাসান ইমন। সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা, ত্যাগ ও দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তিনি ইতোমধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।
বিগত ২৮ অক্টোবরের আন্দোলন-সংগ্রাম, হরতাল ও অবরোধ কর্মসূচিসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। দলীয় কর্মসূচি বাস্তবায়নে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের সংগঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দাবি করেছেন তাঁর অনুসারীরা।
এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে জানা গেছে। বিশেষ করে ২৪ জুলাই এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের ৩ ও ৪ আগস্টের উত্তাল দিনগুলোতে সাঘাটার রাজপথে শিক্ষার্থীদের সংগঠিত করে আন্দোলনের সামনের সারিতে ছিলেন তিনি।
স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার কারণে সাধারণ সম্পাদক পদে আতিক হাসান ইমন একজন পরীক্ষিত ও যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মোঃ আতিক হাসান ইমন বলেন, আগামী দিনে সাঘাটা উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল, আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। সংগঠনের আদর্শ ও দলীয় শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।
আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে তিনি সাঘাটার সর্বস্তরের নেতাকর্মী ও অভিভাবকদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়ন হলে সাঘাটা উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। তবে শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব পাচ্ছেন, তা নির্ভর করবে দলীয় সিদ্ধান্তের ওপর।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রনেতা আতিক হাসান ইমন

০২:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬