০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান 

  • Reporter Name
  • ০৪:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৮৫৫

স্টাফ রিপোর্টার, সোনাতলা: বগুড়ার সোনাতলায় ২ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (২২ই আগস্ট) উপজেলার গড়ফতেপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার গড়ফতেপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সেলিম (৩০) এবং একই গ্রামের মোঃ তসলিম উদ্দিন সোনারের ছেলে মোঃ আতিক হাসান (২৮)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ সেলিমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মোঃ আতিক হাসানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘ক’ সার্কেলের সদস্যরা অংশ নেন।স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ,গ্রেপ্তার দুই যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের মধ্যে আতিক হাসান স্থানীয়ভাবে একটি সোনার দোকান পরিচালনা করেন এবং একটি সংগঠনের সাথেও জড়িত বলে জানান তারা। তবে স্থানীয়দের দাবি,মাদক সংক্রান্ত কর্মকাণ্ড বন্ধে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান 

০৪:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬