মোঃ আসাদ আলী, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাঁও ইউনিয়নের মালদগাঁও গ্রামে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হাঁস খেলা। প্রতিযোগিতাটি দেখতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত হন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং পরবর্তীতে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য মোঃ সজিব রহমান।
আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী সোহরাব হোসেন। রনগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
মোঃ কামরুজ্জামান কামু, সাংগঠনিক সম্পাদক, রনগাঁও ইউনিয়ন বিএনপি
মোঃ মুকুল আহমেদ, সাধারণ সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি
মোঃ মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, রনগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল
আতাবুর রহমান আতা, সভাপতি, রনগাঁও ইউনিয়ন শ্রমিক দল
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার চর্চা অব্যাহত রাখার ওপর জোর দেন।
০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বোচাগঞ্জে ঐতিহ্যবাহী হাঁস খেলা অনুষ্ঠিত: উদ্বোধন করলেন সজিব রহমান
-
Reporter Name - ০৪:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- ৪১
Tag :
জনপ্রিয়



















