০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীর কৃতি সন্তান আকতার হোসেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান

  • Reporter Name
  • ০২:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৫৭

মুহাম্মাদ আবু মুসা: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকার সন্তান আকতার হোসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন।

সোমবার (২৪ আগস্ট) তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে তাঁর দায়িত্বের ক্ষেত্র নির্ধারণ করা হতে পারে।

নতুন দায়িত্বে যোগদানের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা আকতার হোসেন।

এর আগে তিনি সিলেট থেকে ঢাকায় বদলি হয়ে ডিএমপিতে যোগ দেন। এর পূর্বে তিনি লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিট ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

গাবতলীর সুখানপুকুর এলাকার এই কৃতি সন্তান নতুন দায়িত্বে যোগদান করায় স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা তাঁর সফলতা ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীর কৃতি সন্তান আকতার হোসেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান

০২:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬