০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে ৩শ’ বিঘা জমির সেচ সংকট নিরসনে বলিয়াদহ জান খননের উদ্বোধন

  • Reporter Name
  • ১২:৪০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৪৮

গোলাম রব্বানী শিপন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা মৌজার বাউলাপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে থাকা ‘বলিয়াদহ জান’ (খাল) খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এলাকার প্রায় ৩০০ বিঘা কৃষিজমির দীর্ঘদিনের সেচ সংকট ও জলাবদ্ধতার সাময়িক দুর্ভোগ নিরসন হয়েছে।
স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায়, প্রায় ১ কিলোমিটার দীর্ঘ বলিয়াদহ জানটি (খাল) উক্ত কৃষিপ্রধান এলাকার পানি প্রবাহের একমাত্র মাধ্যম। দীর্ঘ দিন ধরে কোনো ধরনের সংস্কার বা খনন না করায় পলি মাটি ও আবর্জনা জমে খালটি ভরাট হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই জমিতে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হতো, আবার সেচ মৌসুমে পানির অভাবে প্রায় ৩০০বিঘা জমির ফসল উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছিল।
বিষয়টি নিয়ে এলাকার শতাধিক ভোগান্তি শিকার কৃষক একত্রিত হয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী) তাহেরুল ইসলামের কাছে যান। খবর পেয়ে মঙ্গলবার সকাল ১১টায় তিনি রায়নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে সরেজমিনে ঘটনাস্থলে যান এবং স্থানীয় কৃষকদের সঙ্গে নিয়ে নিজ উদ্যোগে খালটির পানি প্রবাহ সচল করতে খনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম বলেন, “শিবগঞ্জ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকা। এ এলাকার কৃষকেরা কখনো কোনো ধরনের অবহেলা বা কষ্টে থাকবে না। কৃষকদের এই তাৎক্ষণিক সংকট সমাধানে আমরা নিজ উদ্যোগে খনন কাজ শুরু করেছি। খুব দ্রুতই আমরা বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহোদয়কে অবগত করব, যেন তিনি সরকারি প্রকল্পের আওতায় এনে খালটি স্থায়ীভাবে পুনঃখননের ব্যবস্থা করেন।”
খনন কাজ উদ্বোধনের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফজলুল বারী, শহিদুল ইসলাম, আলহাজ্ব নান্নু, জয়নাল হোসেন, আবু সাঈদ, নছিম উদ্দিন, বকুল, লিটন, জলিল, আলেম, আনিছার প্রমুখ।
​এছাড়াও যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রায়নগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন হাসান, জাকিরুল ইসলাম, সাবলু মিয়া, তুহিন ইসলাম, স্মরণ, সাব্বির ইবনে সাদ, পলাশ ইসলামসহ স্থানীয় শতাধিক সাধারণ কৃষক।
​খনন কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে এলাকার সাধারণ কৃষকেরা খালের স্থায়ী রূপায়ণে দ্রুত সরকারি উদ্যোগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে ৩শ’ বিঘা জমির সেচ সংকট নিরসনে বলিয়াদহ জান খননের উদ্বোধন

১২:৪০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬