০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনা, সোনাতলার যুবকসহ নিহত ২

  • Reporter Name
  • ০১:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬৯৪

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষার্থী এবং অপরজন ব্যবসায়ী। সোমবার (২৪ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) এবং গাবতলী উপজেলার স্বরধনকুটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় বাইপাস সড়কের ওপর দুই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শাজাহানপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। সেখানে তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় তারা হতাহত হয়েছেন। তবে কোনো যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, নাকি অন্য কোনো কারণে তারা সড়কে পড়ে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত আশিকুর রহমান পড়াশোনার পাশাপাশি পরিবারের সঙ্গে থাকতেন। অপর নিহত মুজাহিদুল ইসলাম সামিউল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। দুই যুবকের মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনা, সোনাতলার যুবকসহ নিহত ২

০১:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬