কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মোটর সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় রিফাত (২২) নামের এক সেলসম্যান নিহত হয়েছেন।
বুধবার (২৬) আগস্ট্র বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার লোহাজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার শিলকঁওড় গ্রামের দক্ষিণপাড়ার আব্দুল মজিদের পুত্র।
স্থানীয় লোকজন জানান, রিফাত মোটরসাইকেল চালিয়ে দুপচাঁচিয়ায় তার কর্মস্থলে যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যান। এই ঘটনার পর ক্ষুব্দ জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত রিফাতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানা পুলিশ।
মুনসুর রহমান তানসেন 


















