০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মহাস্থান বারিদার পাড়ায় নবনির্মিত মসজিদের উদ্বোধন ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • ০৩:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৭২

গোলাম রব্বানী শিপন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান বারিদার পাড়ায় নবনির্মিত একটি মসজিদের উদ্বোধন, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাস্থান ইসলাম মানব কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব সাখাওয়াত হোসেন বারিদারের পরিবারের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন এলাকার আলেম-ওলামারা অংশ নেন। তারা মসজিদের গুরুত্ব, সমাজে মসজিদের ভূমিকা, জামায়াতে নামাজ আদায় এবং ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মোকামতলা কেন্দ্রীয় মসজিদের খতিব ও ইসলামী মানব কল্যাণ পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আমিনুর রহমান। তিনি বলেন, মসজিদ মুসলমানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জনের অন্যতম কেন্দ্র। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মরহুম আলহাজ্ব সাখাওয়াত হোসেন বারিদারের উদ্যোগকে তিনি সদকায়ে জারিয়া হিসেবে উল্লেখ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

মহাস্থান মাজার মসজিদের সহকারী পেশ ইমাম ও ইসলাম মানব কল্যাণ পরিষদের ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা মো. আব্দুল হামিদ বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তরুণদের মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

হাফেজ মাওলানা মতিন বিন হোসাইন বলেন, মসজিদ নির্মাণের পাশাপাশি নিয়মিত জামায়াতে নামাজ আদায়ের মাধ্যমে মসজিদকে প্রাণবন্ত রাখা সবার দায়িত্ব। এ সময় তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নামাজের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা শেষে এলাকাবাসীকে পারস্পরিক হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের আহ্বান জানানো হয়।

পরে মরহুম আলহাজ্ব সাখাওয়াত হোসেন বারিদারের রুহের মাগফিরাত, তাঁর পরিবারের শান্তি এবং দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ছাড়া আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব নজরুল ইসলাম, শাহাদত হোসেন বারিদার, সবুজ হোসেন বারিদার, আলহাজ্ব ফজলুল বারী, আব্দুল হামিদ খাঁন, সমাজসেবক গোলাম রব্বানী পুটু, শহিদুল ইসলাম, আলহাজ্ব নান্নু, জয়নাল হোসেন, আবু সাঈদ, নছিম উদ্দিন, বকুল, লিটন জলিল, আলিম, সৈয়দ শামীম হোসেন, আনিছার রহমানসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, সাধারণ সম্পাদক এসআই সুমন, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, প্রচার সম্পাদক আব্দুল বারী এবং রায়নগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মহাস্থান বারিদার পাড়ায় নবনির্মিত মসজিদের উদ্বোধন ও দোয়া মাহফিল

০৩:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬