স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আকাশ মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে সোনাতলা থানার এসআই মো. রাসেল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কলেজ হাট বটতলা সিএনজি স্ট্যান্ডের পূর্ব পাশে পাকা সড়ক থেকে আকাশ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আকাশ মিয়া সোনাতলা উপজেলার শিহিপুর (মধ্যপাড়া) গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে একই অভিযানে চর শরলিয়া এলাকার মো. ছালজার রহমানের ছেলে মো. সাহাজুল ইসলাম ওরফে শাহাদতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। গ্রেপ্তারের পর তাকেও আদালতে পাঠানো হয়েছে।
সোনাতলা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


















