মুহাম্মাদ আবু মুসা: বগুড়ার গাবতলী উপজেলার কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপি নেতা অধ্যাপক আশরাফ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল ও উচ্চশিক্ষায় সফলতার জন্য শুভকামনা জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথাও তুলে ধরা হয়।
Reporter Name 


















